বুধহাটা সোনালী ব্যাংক কর্মকর্তাদের বিদায় ও বরণ অনুষ্ঠান প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ | আপডেট: ১০:১৬:অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২০ নিজস্ব প্রতিবেদক: আশাশুনি উপজেলার বুধহাটায় সোনালী ব্যাংক লি: এর বিদায়ী শাখা ব্যবস্থাপক তাপস দেবনাথকে বিদায় সংবর্ধনা ও নবাগত শাখা ব্যবস্থাপক কপিল দেব সানাকে বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৫ টায় ব্যাংক শাখায় কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিনিয়ার অফিসার অজয় সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিদায়ী শাখা ব্যবস্থাপক তাপস দেবনাথ, নবাগত শাখা ব্যবস্থাপক কপিল দেব সানা। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, অত্র ব্যাংকের সিনিয়র অফিসার আনন্দ মন্ডল, জহিরুল ইসলাম, খোকন চন্দ্র গাইন, অফিসার শেখ আলমগীর কবির, আশাশুনি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক এস কে হাসান, সাহিত্য সম্পাদক হাসান ইকবাল মামুন, সদস্য মইনুল ইসলাম, ব্যাংকের গ্রাহক স ম এবাদুল হক, মানিক হোসেন, তমেজ উদ্দীন, নীলকান্ত সাধু প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সোনালী ব্যাংক লিমিটেড সংবাদটি ৩৭৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১