পাইকগাছায় কৃষি অর্থনীতিতে নারীর ভূমিকা শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯ | আপডেট: ৯:০৯:অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা (খুলনা): পাইকগাছায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় কৃষি অর্থনীতিতে নারীর ভূমিকা শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তথ্য কেন্দ্র পাইকগাছার উদ্যোগে মঙ্গলবার সকালে গদাইপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত উঠান বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুজিত মন্ডল, প্রাক্তন প্রধান শিক্ষক সুরাইয়া বানু ডলি, তথ্যসেবা কর্মকর্তা তন্বী দাশ, তথ্যসেবা সহকারী জাহানারা খাতুন ও তাকরিমা সুলতানা। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা সংবাদটি ৩৩৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি