ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায় আকিব: দোয়া প্রার্থী প্রকাশিত: ৩:২১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০ | আপডেট: ৩:২১:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০ নিজস্ব প্রতিবেদক: দেবহাটা উপজেলার সখিপুর দীঘিরপাড় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আকিব পিএসসিতে ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করেছে। আকিব দেবহাটা কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মির্জা মুহসিন আলি ও নিলুফা ইয়াসমিন দম্পত্তির ছেলে। সে এর আগে পিএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস (জিপিএ-৫) লাভ করেছিল। মির্জা আল মুনজির (আকিব) সখিপুর দীঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের থেকে পিএসসি পরীক্ষায় সর্বমোট ৫৭৩ নম্বর অর্জন করে। এই সফলতার জন্য সে তার বাবা, মা ও শিক্ষকদের ভূমিকা অপরিসীম বলে জানিয়েছেন। ভবিষ্যতে আকিব ইঞ্জিনিয়ার হতে ইচ্ছুক। সহকারী অধ্যাপক মির্জা মুহসিন আলি তার ছেলে মির্জা আল মুনজির (আকিব) এর জন্য সকলের নিকট দোয়াপ্রার্থী। সুন্দরবনটাইমস.কম/ডেক্স সংবাদটি ৪৩৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত শহীদ আসিফের কবর জিয়ারত করলেন সাতক্ষীরার নবাগত জেলা প্রশাসক