চুকনগরে দিনে দুপুরে দূঃসাহসিক চুরি: খোয়া গেছে নগত টাকা, মোটর সাইকেল ও স্বর্ণালংকার প্রকাশিত: ৯:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০ | আপডেট: ৯:১২:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৮, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): চুকনগরে দিনে দুপুরে গেটের তালা ভেঙ্গে দুঃসাহসিক চুরি সংগঠিত হয়েছে। খোয়া গেছে নগত টাকা, মোটরসাইকেল ও স্বর্ণালংকার। এব্যাপারে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানাযায়,চুকনগর যশোর মহাসড়কের হীরামন সিনেমা হলের পাশে ব্রাক চুকনগর শাখার কর্মী তুলসী রানী মন্ডল নামে এক মহিলা গনেশ চন্দ্র দেবুর বাসায় ভাড়াটিয়া হিসেবে ভাড়া থাকে। তিনি প্রতিদিনের ন্যায় সকালে অফিসের কাজে বেরিয়ে যান। দুপুরের দিকে কে বা কারা পাচুলির গেটের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। এরপর ঘরের তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে তার ব্যবহৃত মোটরসাইকেল, নগত টাকা ও স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তিনি বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস সংবাদটি ৩০৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু