আশাশুনির শ্রীউলায় গৃহহীনদের গৃহ নির্মানের স্থান পরিদর্শন প্রকাশিত: ৮:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০ | আপডেট: ৮:৩৭:অপরাহ্ণ, ডিসেম্বর ১৯, ২০২০ শ্রীউলায় গৃহহীরদের গৃহ নির্মানের স্থান পরিদর্শন করছেন ইউএনও মীর আলিফ রেজা। আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নে গৃহহীনদের জন্য গৃহ নির্মান কাজ করতে স্থান নির্বাচনের লক্ষ্যে স্থান পরিদর্শন করা হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্থান পরিদর্শন করা হয়। আম্পান ঘূর্ণিঝড়ে শ্রীউলা ইউনিয়নে গৃহহীন ব্যক্তিদের জন্য গৃহ নির্মানের লক্ষ্যে স্থান নির্বাচনের জন্য স্থান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ খান, শ্রীউলা ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া ইউনিয়নে ভাঙ্গন কবলিত ভেড়িবাধ ও ইজিপিপি প্রকল্পের কাজ পরিদর্শন করেন ইউএনও মীর আলিফ রেজা। সংবাদটি ৫২৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১