পাইকগাছায় কলেজ ছাত্রীর আত্মহত্যা প্রকাশিত: ৯:৩৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯ | আপডেট: ৯:৩৮:অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০১৯ নিজস্ব প্রতিবেদক, পাইকগাছা(খুলনা): পাইকগাছার কপিলমুনিতে পূজা ঘোষ (২২) নামের এক কলেজ ছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। সে উপজেলার হরিঢালী গ্রামের মৃনাল ঘোষের মেয়ে ও কপিলমুনি কলেজের অর্নাস রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্রী। এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে সবার অজ্ঞাতে কপিলমুনি ভাড়া বাসায় সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। এক পর্যায়ে বাড়ির লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির এক পর্যায়ে তার ঘরে গিয়ে দেখেন গলায় ওড়না পেঁচানো অবস্থায় ফ্লোরে পড়ে আছে। ধারণা করা হচ্ছে গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে পড়লে সেখান থেকে ছিঁড়ে পড়েন পূজা। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে উদ্ধার করে প্রথমে ডাঃ জিষ্ণু পদ মুখার্জির চেম্বারে ও পরে কপিলমুনি সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে কপিলমুনি ফাঁড়ির পুলিশ তার সুরোতহাল রির্পোট শেষে লাশ উদ্ধার করে তদন্তের জন্য থানায় নিয়েছে। এব্যাপারে ফাঁড়ির এসআই অভিজিৎ জানান, ময়না তদন্ত না হওয়া পর্যন্ত তার মৃত্যুর সঠিক কারন বলা যাচ্ছেনা। পাইকগাছা থানায় একটি ইউডি মামলা হয়েছে। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু সংবাদটি ২৭৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি