আশাশুনিতে নতুন বিদ্যুৎ সংযোগের কাজ উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান প্রকাশিত: ১২:০২ অপরাহ্ণ, জুন ৫, ২০২০ | আপডেট: ১২:০২:অপরাহ্ণ, জুন ৫, ২০২০ আশাশুনিতে বিদ্যুৎ বিহীন থাকায় ১৩০ পরিবারের নতুন বিদ্যুৎ সংযোগের কাজ উদ্বোধন করলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এবিএম মোস্তাকিম। বৃহস্পতিবার সকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের দক্ষিণ চাপড়ায় এ নতুন বিদ্যুৎ সংযোগের কাজ উদ্বোধন করা হয়েছে। নতুন বিদ্যুৎ সংযোগের কাজ উদ্বোধনকালে তিনি বলেন, শেখ হাসিনার অঙ্গীকার ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার স্লোগানকে বাস্তবায়ন করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি। এছাড়া আগামী এক সপ্তাহের ভিতর বিদ্যুৎ লাইন দেওয়ার আশ্বস্ত জানান, আশাশুনি পল্লী বিদ্যুতের সহকারী প্রকৌশলী সুরজয় পাল, এসময় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শুম্ভুজিত কুমার মন্ডল, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও বড়দল ইউপি চেয়ারম্যান প্রার্থী জগদীশ চন্দ্র সানা, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ বাচ্চু, সাংবাদিক বি এম আলাউদ্দীন, ওমর ছাকী পলাশসহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিথিত ছিলেন। নতুন বিদ্যুৎ সংযোগ সংবাদটি ৫৮২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১