চুকনগরে মাস্ক না পরায় ৭ জনকে ১৩ হাজার টাকা জরিমানা প্রকাশিত: ১২:২১ পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২১ | আপডেট: ১২:২১:পূর্বাহ্ণ, মার্চ ২৪, ২০২১ চুকনগরে মাস্ক ব্যবহারের সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ মাস্ক বিতরণ করেন। চুকনগরে করোনা ভাইরাস সংক্রমন রোধে মাস্ক ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে মাঠে নেমেছে প্রশাসন। মঙ্গলবার(২৩ মার্চ) বানিজ্যিক কেন্দ্র চুকনগরে সাধারণ মানুষকে সচেতন করাসহ মাস্ক না পরার অপরাধে ৭ জনকে ১৩ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। চুকনগরে সকাল থেকে বিকেল ৩টা পর্যন্ত ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনাসহ সাধারণ মানুষকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করা হয়। এ সময় মাস্ক না পরার অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭টি মামলায় ১৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সংক্রামক রোগ (প্রতিরোধ ও নিয়ন্ত্রন আইন/২০১৮) এবং দন্ডবিধি ১৮৬০ এর সংশিষ্ট ধারার বিধান মোতাবেক এই অর্থদন্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আব্দুল ওয়াদুদ। ডুমুরিয়া থানা পুলিশ ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন। সংবাদটি ৫৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু