কালিগঞ্জে ৬ জনের করোনা শনাক্ত: মোট আক্রান্ত ৪৩ প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০ | আপডেট: ১:৩৭:অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০ সাতক্ষীরার কালিগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে কালিগঞ্জে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৩-এ। নতুন করে আক্রান্ত ব্যক্তিরা হলেন, উপজেলার মথুরেশপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের মধুসূদন পালের ছেলে বাবলা (৩২), রতনপুর ইউনিয়নের কাঠুনিয়া গ্রামের আব্বাস উদ্দিনের ছেলে জব্বার মোড়ল (৬০), নলতা ইউনিয়নের ব্যাংক কর্মকর্তা আব্দুর রহমান (৪১), মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের আলেক গাজীর ছেলে নুরুজ্জামান (৪৩), গণপতি গ্রামের শেখ ইমামুল ইসলাম এর ছেলে রাকিব (৩২) ও চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী তাসলিমা খাতুন (৪৫)। কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তৈয়েবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। করোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি ৪৬৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু