কালিগঞ্জে মা-মেয়েসহ আরও ৪ জনের করোনা শনাক্ত হয়েছে: মোট আক্রান্ত ৪৭ প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০ | আপডেট: ১১:২৮:অপরাহ্ণ, জুলাই ১০, ২০২০ সাতক্ষীরার কালিগঞ্জে মা-মেয়েসহ আরও ৪ জন করোনা আক্রান্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন করে ৪ জনসহ মোট ৪৭ জনের করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শেখ তৈয়েবুর রহমান জানান, গত ২ জুলাই করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হলে তাদের মধ্য থেকে শুক্রবার (১০ জুলাই) চারজনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন করে আক্রান্তরা হলেন, নলতা গ্রামের এসএম আসাদুর রহমানের স্ত্রী মাহরুবা (৪৫), মেয়ে সামিয়া রহমান (২৪), তারালী গ্রামের অজিত বিশ্বাসের ছেলে মৃণাল বিশ্বাস (২৯), চাম্পাফুল ইউনিয়নের গেওরাখালী গ্রামের মৃত আনোয়ার সরদারের ছেলে মজিদ সরদার (৫০)। আক্রান্তদের বাড়ি লকডাউন করে দিয়েছে প্রশাসন। এনিয়ে উপজেলায় মোট ৪৭ জনের করোনা রিপোর্ট পজিটিভ হয়েছে বলে জানান তিনি। সংবাদটি ৪৩৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু