চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে ৭ই মার্চ উৎযাপন উপলক্ষ্যে আলোচনা সভা প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০ | আপডেট: ৬:৪৪:অপরাহ্ণ, মার্চ ৭, ২০২০ নিজস্ব প্রতিবেদক, চুকনগর(খুলনা): জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ পালন উপলক্ষ্যে চুকনগর ডিগ্রী কলেজের উদ্যোগে তার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, জাতীয় সংগীত পরিবেশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে কলেজ অডিটোরিয়ামে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ এসএম জুলফিকার আলী জুলু। বক্তব্য রাখেন অধ্যাপক তাপস বিশ্বাস, শিক্ষক প্রতিনিধি অধ্যাপক মনিরুল ইসলাম ব্রাউন, অধ্যাপক হাফিজ মাহামুদ, অধ্যাপক আতিকুর রহমান, অধ্যাপক নিকুজ্ঞ বিহারী মন্ডল, প্রভাষক নার্গিস হুসাইন, প্রভাষক সাধনা কর্মকার, প্রভাষক অসীম ভট্টাচার্য, প্রভাষক নিমাই কৃষ্ণ মল্লিক, প্রভাষক হুমায়ন কবির প্রমুখ। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস সংবাদটি ২৭৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু