চুকনগরে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ চিহিৃত মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১ | আপডেট: ১২:১২:অপরাহ্ণ, মার্চ ১৮, ২০২১ চুকনগরে র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প) এর হাতে আটক মাদক ব্যবসায়ী হাফিজুর রহমান। চুকনগরে ১শ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুর রহমান নামে এক চিহিৃত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬ (সাতক্ষীরা ক্যাম্প)। বুধবার দুপুরে চুকনগর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ডুমুরিয়া উপজেলা মালতিয়া গ্রামের আব্দুল বারিক মল্লিকের পুত্র হাফিজুর রহমান মল্লিক(৩০)। র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুকনগর শহরের হ্যাপী সুপার মার্কেটের মেসার্স নাহার সুপার সপ দোকানের সামনে থেকে তাকে আটক করা হ্য়। এসময় তার দেহ তল্লাশী করে ১শ পিচ ইয়াবা ট্যাবলেট,নগত ৪শত ৫০ টাকা ও একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ রির্পোট লেখা পর্যন্ত তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। সংবাদটি ৪৭৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু