কালিগঞ্জে প্রশাসনের হস্তক্ষেপে নদীর কচ্ছপ নদীতে অবমুক্ত প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ | আপডেট: ৯:২৩:অপরাহ্ণ, জুন ১৩, ২০২০ আল আমিন নামে এক ব্যক্তি শুক্রবার(১২ জুন) বিকালে সীমান্তবর্তী কালিগঞ্জ উপজেলার বসন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদীতে মাছ ধরার সময় তার জালে ২০ কেজি ওজনের এক কচ্ছপ ধরা পড়ে। আল আমিন উপজেলার বসন্তপুর গ্রামের নুরুল ইসলামের পুত্র। বিষয়টি জানতে পেরে স্থানীয় একজন সংবাদকর্মী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে কচ্ছপটি জব্দ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক রাসেলের নির্দেশে শনিবার(১৩ জুন) বেলা ১টার সময় সহকারী কমিশনার ভুমি ও নির্বাহি ম্যাজিষ্ট্রেট সিফাত উদ্দীন ধৃত কচ্ছপটি বসন্তপুর বিজিবি ক্যাম্প সংলগ্ন কালিন্দী নদীতে অবমুক্ত করে দেন। ঐ সময় বসন্তপুর বিজিবি ক্যাম্পের বিওপি কমান্ডার সহ সাংবাদিক ও স্থানীয় সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। সংবাদটি ৪২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু