পাটকেলঘাটায় আরো ৩ জন করোনা রোগী শনাক্ত প্রকাশিত: ৯:২১ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ | আপডেট: ৯:২১:অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২০ সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায় আরো তিন জনের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। তারা হলেন, থানার বাইগুনী গ্রামের মৃত আনোয়ার হোসেন খানের পুত্র খান মুনছুর আলী ওরফে সামছুর আলী(৬০), বাহাদুরপুর গ্রামের শেখ শওকত আলীর পুত্র শেখ আবু সাঈদ(৪৬), পাটকেলঘাটা হারুণ-অর-রশিদ ডিগ্রী কলেজের সম্মুখে বসবাসকারী নিমাই পদ দাশের পুত্র অনিমেশ দাশ(৪০)। সূত্রে জানা গেছে, শনিবার(১৫ আগষ্ট) রিপোর্টে তাদের করোনা পজেটিভ আসায় সংক্রমণ প্রতিরোধে পাটকেলঘাটা থানা কুইক রেসপন্স টিম তাদের বসতবাড়ী সহ আশপাশের ১০টি বাড়ী লকডাউন ঘোষনা করে। এ সময় পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ এলাকাবাসীকে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সাতক্ষীরা জেলা পুলিশকে সহযোগিতা করার আহবান জানান। করোনা ভাইরাসপাটকেলঘাটা থানা পুলিশসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি ১৫৫৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ঢাকাস্থ পাটকেলঘাটা থানা সমিতির কমিটি: সভাপতি আকাশ, সম্পাদক রাশেদ পাটকেলঘাটায় পরিবহনের ধাক্কায় মা ও শিশু ছেলে নিহত, বাবাসহ শিশু কন্যা আহত