তালায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩ | আপডেট: ৬:৪৪:অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২৩ খুলনা-সাতক্ষীরা মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছে। নিহত শেখ মেহেদী রেজা (৪২) সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার পারুলিয়া গ্রামের শেখ মুস্তাক আলীর ছেলে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুরে তালা উপজেলার সুভাষিনী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মেহেদী বাড়ি থেকে খুলনায় যাওয়ার পথে সুভাষিনী বাজারে পৌঁছালে খুলনা থেকে সাতক্ষীরার দিকে আসা একটি ট্রাক (ডাম্পার) তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেল চালক মেহেদী ট্রাকের ধাক্কায় রাস্তার পাশে ছিটকে পড়ে এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়৷ তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাম্পার ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক এবং হেলপার পালিয়ে গেছে। এসজি/ডেক্স সংবাদটি ৭৫৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইঞ্জিন ভ্যান-পিকআপ সংঘর্ষে চালক নিহত তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম