সাতক্ষীরার তালায় সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত প্রকাশিত: ৬:১৬ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪ | আপডেট: ৬:১৬:অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২৪ সাতক্ষীরার তালায় মোটর সাইকেল ও ট্রাকের সংঘর্ষে জামিরুল ইসলাম (১৫) নামে এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার(৩০ জানুয়ারি) বেলা ১১ টার দিকে খুলনা-পাইকগাছা সড়কের তালা উপজেলার গোনালী বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে। নিহত স্কুল ছাত্র জামিরুল ইসলাম তালা মডেল হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র ও তালা উপজেলার নলতা গ্রামের ডিশ ব্যবসায়ী কামরুল শেখের ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জামিরুল সকালে মোটর সাইকেলে বাড়ি থেকে বের হয়ে তালা উপ-শহরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে গোনালী বাজার এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে তার মোটর সাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় জামিরুল। তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মমিনুল ইসলাম এ দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ৬৮৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইঞ্জিন ভ্যান-পিকআপ সংঘর্ষে চালক নিহত তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম