যশোর জেলা পরিষদের সৌজন্যে রাজগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, মে ৯, ২০২০ | আপডেট: ১০:২০:অপরাহ্ণ, মে ৯, ২০২০ করোনা ভাইরাসের প্রভাবে বর্তমান দুর্যোগকালীন পরিস্থিতি ও পবিত্র রমজান উপলক্ষ্যে যশোর জেলা পরিষদের সৌজন্যে রাজগঞ্জে অসহায় সাংবাদিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৯ মে) বিকালে রাজগঞ্জ বাজারে খাদ্য সামগ্রী দেওয়া হয়। যশোর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চালুয়াহাটি ইউনিয়ন আ,লীগের সিনিয়র যুগ্ন আহবায়ক সাংবাদিক শহীদুল ইসলাম মিলন উপস্থিত থেকে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এসময় স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া এদিন তিনি রাজগঞ্জের চালুয়াহাটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ও দুঃস্থ মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী পৌঁছে দেন। ত্রাণ বিতরণযশোর জেলা পরিষদ সংবাদটি ৩৭৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য