তালায় প্রশাসনের অভিযান অব্যাহত: ২২ জন নতুন করোনা শনাক্ত প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১ | আপডেট: ৬:২৩:অপরাহ্ণ, জুলাই ২৬, ২০২১ সাতক্ষীরার তালায় চলমান লকডাউনের চতুর্থ দিনে করোনা ভাইরাসে সংক্রমণ রোধে ও সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রশাসনের অভিযান অব্যাহত রয়েছে। সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তারিফ-উল-হাসান এর নেতৃত্বে করোনা ভাইরাস প্রতিরোধে বিশেষ সচেতনতামূলক অভিযান ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। সোমবার বিকাল ৫টা পর্যন্ত ৩ মামলা ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে সংশ্লিষ্ট আইন ও সরকারি নির্দেশনা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসান। এদিকে, সোমবার উপজেলা ২২ জন নতুন করোনা শনাক্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজীব সরদার বলেন, করোনা সনাক্তকরণ রেপিড এন্টিজেন টেস্ট স্যাম্পল কালেকশনে সোমবার ৪৯ জন নমুনা পরীক্ষায় পজিটিভ এসেছে ২২ জন। সংবাদটি ৪৫৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইঞ্জিন ভ্যান-পিকআপ সংঘর্ষে চালক নিহত তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম