সাতক্ষীরায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ: নিহত ২ প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪ | আপডেট: ৬:২৭:অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২৪ সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (১৯ আগস্ট) দুপুর সাড়ে বারোটার দিকে সাতক্ষীরা সদর উপজেলার আলিপুর ফফির বাঁশতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আলিপুর গ্রামের আব্দুল হান্নান ও একই গ্রামের রহমানের ছেলে শরিফুল ইসলাম। সাতক্ষীরা সদর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম জানান, বেলা সাড়ে বারোটার দিকে সাতক্ষীরা গামী একটা ট্রাকের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে আব্দুল হান্নানের মৃত্যু হয়। স্থানীয়রা গুরুত্ব আহত অবস্থায় শরিফুল ইসলামকে উদ্ধার করে মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে পুলিশ ঘটনার ছেলে গেছে। এসজি/ডেক্স সংবাদটি ৩৬০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় শিশু নিহত, আহত ৬ সাতক্ষীরা প্রেসক্লাবের কমিটি গঠন