সাতক্ষীরায় ঢিলেঢালা চলমান কঠোর লকডাউন! ৪৫ টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা প্রকাশিত: ৭:৩২ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১ | আপডেট: ৭:৩২:অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২১ সাতক্ষীরায় আইনশৃখংলা বাহিনীর তেমন কোন তৎপরতা না থাকায় চলমান কঠোর লকডাউন চলছে ঢিলেঢালাভাবে। শহরের প্রধান প্রধান সড়ক ও হাট বাজার গুলোতে প্রচুর জনসমাগম লক্ষ্য করা গেছে। মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি। আংশিক খোলা রেখে বেচাকেনা করা হচ্ছে শহরের অধিকাংশ দোকান পাটে। সড়কে জরুরি পন্যবাহী পরিবহনের পাশাপাশি বেড়েছে ছোট ছোট যান চলাচল। খোলা রয়েছে জরুরি সেবা প্রতিষ্ঠান। বন্ধ রয়েছে সকল প্রকার গণপরিবহন। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, লকডাউনের বিধি নিষেধ ভঙ্গ করায় জেলায় গত ২৪ ঘন্টায় ১৩ টি ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪৫ টি মামলায় ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি এ সময় জেলার সর্বসাধারনকে লকডাউনের বিধি নিষেধ মেনে চলার আহবান জানান। এস/জি সংবাদটি ৩৭২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় ইঞ্জিনচালিত ভ্যান খাদে পড়ে চালক নিহত তালায় ইঞ্জিন ভ্যান-পিকআপ সংঘর্ষে চালক নিহত