সাতক্ষীরায় বিধিনিষেধে বিভিন্ন স্থানে ৪৫টি মামলায় ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় প্রকাশিত: ৬:২০ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২১ | আপডেট: ৬:২০:অপরাহ্ণ, জুলাই ৯, ২০২১ সাতক্ষীরায় বিধিনিষেধে দোকান পাট খোলা রাখা, স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অপরাধে জেলার সাত উপজেলায় বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। সর্বশেষ চব্বিশ ঘন্টায় ১১টি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪৫টি মামলায় ২১ হাজার ৬৫০ টাকা জরিমানা আদায় করেছে জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালত। সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির জানান, জেলাবাসীকে সরকার ঘোষিত বিধিনিষেধ বাস্তবায়নে ঘর থেকে বাইরে না বের হওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অকারণে বের হলেই তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এস/জি সংবাদটি ৩৬০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাটকেলঘাটায় ইঞ্জিনচালিত ভ্যান খাদে পড়ে চালক নিহত তালায় ইঞ্জিন ভ্যান-পিকআপ সংঘর্ষে চালক নিহত