ডুমুরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু প্রকাশিত: ৮:৩৫ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১ | আপডেট: ৮:৩৫:অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২১ ডুমুরিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে।উপজেলার শোভনা ইউনিয়নের জিয়েলতলা গ্রামে মঙ্গলবার দুপুরে এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়,জিয়ালতলা গ্রামের বিজন রায়ের ৩বছর বয়সী শিশু কন্যা হিমা রায় দুপুরে বাড়ির সকলের অগোচরে খেলা করতে বের হয়।বাড়ির পার্শ্বে পুকুর পাড় দিয়ে যাওয়ার সময় পুকুরে পড়ে যায়।দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খোঁজাখুজি করতে থাকে।কোথাও না পেয়ে পুকুরে তল্লাশী করতে থাকে।একপর্যায়ে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়।শিশুটির আকষ্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। সংবাদটি ৪৩৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়