ডুমুরিয়ায় গাজাসহ মাদকসেবী আটক প্রকাশিত: ৫:২৫ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২১ | আপডেট: ৫:২৫:অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২১ ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে গাজাসহ এক মাদক সেবীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার বয়ারসিং এলাকা থেকে গাজা সেবনকালে ২৫গ্রাম গাজাসহ তাকে আটক করা হয়। সে পাইকগাছা উপজেলার শাহাপাড়া গ্রামের মোঃ লুৎফার রহমান গাইনের পুত্র মোঃ ফিরোজ গাইন(৩০)। এ ব্যাপারে ডুমুরিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান বলেন, আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে। সংবাদটি ৩৪১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন ডুমুরিয়ায় এক গৃহবধূর আত্মহত্যা ডুমুরিয়ায় দুর্গা পূজা উদযাপনে থানা পুলিশের মতবিনিময়