তালায় লরি চাপায় ৫ম শ্রেণির ছাত্র গুরুতর আহত প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ | আপডেট: ১০:৩৫:অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২০ নিজস্ব প্রতিবেদক: তালায় লরি চাপায় গুরুতর আহত স্কুলছাত্র শাওন হোসেন(১০) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। সে উপজেলার খেশরা ইউনিয়নের হরিহরনগর গ্রামের শফিকুল সরদারের ছেলে এবং হরিহরনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার(২ জানুয়ারী) সকালে হরিহরনগর গ্রামে এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়রা শাওনকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য তালা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেছেন। বর্তমানে তার অবস্থা আশংকাজনক। এদিকে ঘাতক লরি স্থানীয় জনতার জিম্মায় আছে। তবে চালক পালিয়ে গেছে। তালা থানার ওসি মোঃ মেহেদী রাসেল বিষয়টি নিশ্চিত করেছেন। সুন্দরবনটাইমস.কম/ডেক্স লরি চাপায় ছাত্র আহত সংবাদটি ২৮৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইঞ্জিন ভ্যান-পিকআপ সংঘর্ষে চালক নিহত তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম