তালায় পুকুরে ডুবে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, মে ২৪, ২০২২ | আপডেট: ১:১৫:অপরাহ্ণ, মে ২৪, ২০২২ প্রতিকী ছবি সাতক্ষীরা তালায় পুকুরে ডুবে রিয়াদ মোড়ল (১৫) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৪ মে) সকালে তালার খলিলনগর ইউনিয়নের প্রসাদপুর গ্রামে এ ঘটনা ঘটে। রিয়াদ মোড়ল প্রসাদপুর গ্রামের রোকন মোড়লের ছেলে। খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক প্রনব ঘোষ বাবলু জানান, মঙ্গলবার সকালে রিয়াদ মোড়ল পুকুরে গোসল করার সময় মৃগীরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। সে খলিলনগর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। সংবাদটি ৪৪৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইঞ্জিন ভ্যান-পিকআপ সংঘর্ষে চালক নিহত তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম