তালার এক স্কুল শিক্ষক করোনা নিয়ে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, জুন ৯, ২০২০ | আপডেট: ১:০৯:অপরাহ্ণ, জুন ৯, ২০২০ সাতক্ষীরা জেলার তালা উপজেলার খেশরা ইউনিয়নের সিরাজুল ইসলাম(৪২) নামে এক স্কুল শিক্ষক করোনা সানাক্ত হয়েছে বলে জানা গেছে। তিনি শালিখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক ও উপজেলার হরিহননগর গ্রামের মোহর আলী মোড়লের ছেলে। খেশরা ইউপি চেয়ারম্যান রাজিবুল ইসলাম রাজু জানান, গত চারদিন আগে ঢাকায় গিয়ে তিনি করোনায় আক্রান্ত হন। এরপর সোমাবার(৮জুন) ঢাকা থেকে এম্বুলেন্স যোগে গোপনে বাড়ি ফিরছিলেন। পরবর্তীতে তার করোনা পজেটিভের বিষয়টি জানাজানি হলে চাপের মধ্যে পড়ে গতকাল(৮ জুন) রাতে সাতক্ষীরা মেডিকেল কলেজে ভর্তি হন। তিনি আরও জানান, মঙ্গলবার(৯ জুন) সকালে তালা উপজেলা প্রশাসন তার বাড়িটি লকডাউন ঘোষনা করেছে। করোনা ভাইরাসসাতক্ষীরায় করোনা আক্রান্ত সংবাদটি ৮০৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালায় ইঞ্জিন ভ্যান-পিকআপ সংঘর্ষে চালক নিহত তালা উপজেলায় ঈদের ছুটিতেও অব্যাহত পরিবার পরিকল্পনা সেবা কার্যক্রম